লোড হচ্ছে...
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে খাতভিত্তিক গড় দৈনিক লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে বস্ত্র খাত। মোট লেনদেনের ২২ দশমিক ০১ শতাংশ এসেছে এ খাত থেকে। এ খাতে গড় দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭৮০ দশমিক ৩২ মিলিয়ন টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৯ দশমিক ০৫ শতাংশ বেশি।
১ দিন আগে

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজ দেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন একশ্রেণীর প্রভাবশালী ব্যবসায়ী ও ঋণখেলাপি। সেই অর্থের একটি বড় অংশ কোথায়, কার কাছে এবং কিভাবে সরিয়ে নেয়া হয়েছে, তা শনাক্ত করতেই এখন হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ব্যাংক খাত থেকে অর্থ পাচারের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে শীর্ষে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী।
৬ দিন আগে

দেশের ব্যাংক খাতের আর্থিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ধারাবাহিক লোকসান, খেলাপি ঋণের বিপরীতে বিপুল অঙ্কের প্রভিশন সংরক্ষণের চাপ এবং সংরক্ষিত আয় কমে যাওয়ায় একের পর এক ব্যাংকের মূলধন ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। পরিস্থিতির প্রভাবে সামগ্রিক ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার হার বা ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিওর (সিআরএআর) আরো অবনতি হয়েছে।
৭ দিন আগে

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ গ্রহণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯০ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে ব্যাংকবহির্ভূত উৎস থেকে সরকার নিট ঋণ নিয়েছে পাঁচ হাজার ৯২৮ কোটি ৭০ লাখ টাকা। সব মিলিয়ে দুই মাসে সরকারের মোট নিট অভ্যন্তরীণ ঋণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৯১৯ কোটি ৩০ লাখ টাকা। এটি চলতি অর্থবছরের অভ্যন্তরীণ ঋণ লক্ষ্যমাত্রার ১৫ দশমিক ৭ শতাংশ।
১৭ দিন আগে

ব্যাংক খাতের সঙ্কট সব প্রতিষ্ঠানে সমান নয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত জুন শেষে মাত্র ১০টি ব্যাংকের কাছে খাতের মোট খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি কেন্দ্রীভূত। এসব ব্যাংকের মধ্যে রয়েছে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এই ১০ প্রতিষ্ঠানের খেলাপি ঋণের সম্মিলিত পরিমাণ চার লাখ ৩৯ হাজার ৫২৭ কোটি টাকা।
২৩ অক্টোবর, ২০২৬

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ এখন আর কেবল কিছু ব্যবসায়ীর ঋণ পরিশোধে ব্যর্থতার সমস্যা নয়; এটি আর্থিক খাতের সুশাসন, ঋণ ব্যবস্থাপনা এবং...
১৩ অক্টোবর, ২০২৬


